আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি পাচ্ছেন। বিজয়া দশমীর জন্য ২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।
শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্কুল ও কলেজগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা আরও দুই দিন বাড়তি ছুটি পাচ্ছে। এছাড়া, ৬ অক্টোবর লক্ষ্মীপূজার জন্য শিক্ষার্থীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, এই ১২ দিনের ছুটিতে দুর্গাপূজা ছাড়াও ফাতেহা-ই-ইয়াজ দাহম এবং প্রবারণা পূর্ণিমার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
আরও পড়ুন- বেতন অনুযায়ী কে কত পাবেন মহার্ঘ ভাতা
আরও পড়ুন- বাড়ি ভাড়া নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুখবর
তবে, বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির বিষয়ে স্ব-স্ব প্রতিষ্ঠান তাদের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
