| ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শুরু হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১১ ১০:০২:০৭
শুরু হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসিএ’র কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

সভায় যেসব বিষয় আলোচনা হবে

এই সভায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য নতুন সিলেবাস প্রণয়ন ও হালনাগাদ করা হবে। এছাড়াও, প্রস্তাবিত নতুন পরীক্ষা বিধিমালা অনুযায়ী পরীক্ষার প্রশ্নের ধরন, নম্বর বণ্টন এবং সময় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সভায় এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সভাপতিত্ব করবেন এবং কমিটির সম্মানিত সদস্যরা এতে উপস্থিত থাকবেন।

সিলেবাস ও কর্ম-পরিকল্পনা

জানা গেছে, সভায় পর্যায়ভিত্তিক সিলেবাসের সংখ্যা, ৪টি আবশ্যিক বিষয় এবং তিনটি পর্যায়ের ১০৩টি পদসংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস প্রণয়ন ও হালনাগাদের জন্য একটি সময়াবদ্ধ কর্ম-পরিকল্পনাও তৈরি করা হবে।

আরও পড়ুন- বেতন অনুযায়ী কে কত পাবেন মহার্ঘ ভাতা

আরও পড়ুন- বাড়ি ভাড়া নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুখবর

এছাড়াও, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন পদ ও বিষয়গুলোর সিলেবাস প্রণয়ন ও হালনাগাদের জন্য বিষয় বিশেষজ্ঞদের তালিকাও প্রস্তুত করার বিষয়ে আলোচনা করা হবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...