সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের গণছুটি
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের মূল দাবিগুলো হলো—পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ এবং হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ করা।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার এই কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, সরকার বারবার আশ্বাস দিলেও বিদ্যুৎ মন্ত্রণালয় তাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। বরং যারা আন্দোলনে যুক্ত, তাদের চাকরিচ্যুতি, বদলি এবং বরখাস্ত করে হয়রানি করা হচ্ছে। এতে কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে তারা অন্যায়ভাবে বরখাস্ত হওয়া কর্মীদের বরখাস্তের আদেশ বাতিলের পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
দাবিগুলো হলো:
* পল্লী বিদ্যুতের সামগ্রিক সংস্কার।
* চাকরি বৈষম্য দূরীকরণ।
* হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ।
* অন্যায়ভাবে বরখাস্ত হওয়া কর্মীদের চাকরি ফিরিয়ে দেওয়া।
আরও পড়ুন- ব্যাংক কর্মকর্তাদের জন্য দুঃসংবাদ
আরও পড়ুন- অবশেষে ইলিশের দাম নিয়ে সুখবর
এই কর্মসূচির ফলে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- কুয়েতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
- জন্মাষ্টমীর সরকারি ছুটি পাবেন না যারা
- হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬
- সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, জন্মের পরই পরিচয়
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
