| ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

অবশেষে ইলিশের দাম নিয়ে সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৯:১১:৪০
অবশেষে ইলিশের দাম নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক: পূজা যত এগিয়ে আসছে, ইলিশপ্রেমীদের মনে ততই প্রশ্ন জাগছে: এবার কি ইলিশ পাতে উঠবে? বর্ষার শুরু থেকেই ইলিশের দাম ছিল আকাশছোঁয়া, যা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল। তবে সেপ্টেম্বর মাসে এসে সেই দামে কিছুটা স্বস্তি ফিরেছে।

কেন দাম কমেছে

আবহাওয়ার প্রতিকূলতার কারণে এবার ইলিশ ধরা কম হয়েছে। বারবার নিম্নচাপের কারণে মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারেননি। তবে এতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশগুঁড়ি বৃষ্টি এবং পূবালী হাওয়ার ফলে ইলিশের সংখ্যা বাড়ে। যেহেতু জেলেরা সমুদ্রে যেতে পারেননি, তাই মাছ বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। পাশাপাশি, ইলিশের ঝাঁক এখন সমুদ্রের পাশাপাশি সাগর সংলগ্ন নদী ও খালগুলোতেও এসেছে।

বর্তমান দাম ও ভবিষ্যতের পূর্বাভাস

কয়েক দিন আগেও এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২০০০ টাকা ছিল। এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৬০০ টাকায়। ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ এখন প্রতি কেজি ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা আশা করছেন, নিম্নচাপ কেটে গেলে মৎস্যজীবীরা আবার সমুদ্রে যাবেন এবং প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়বে। তখন ইলিশের দাম আরও কমবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...