আশা ইসলাম
রিপোর্টার
তিন ব্যাক্তির নামাজ কখনও কবুল হয় না
ইসলামী হাদিস অনুযায়ী, কিছু এমন ব্যক্তি আছেন যাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না বা কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। সহিহ ইবনে হিব্বান, ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিসের কিতাবে এমন তিন ব্যক্তির কথা উল্লেখ আছে। তাদের সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১. যেই ইমামের ওপর মুসল্লিরা অসন্তুষ্ট
যদি কোনো ইমামের ব্যক্তিগত চরিত্র বা ধর্মীয় চর্চার (যেমন: বিদআত) কারণে তার এলাকার অধিকাংশ মুসল্লি অসন্তুষ্ট থাকেন, এবং তারপরও তিনি জেনে-বুঝে ইমামতি করেন, তাহলে তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। তবে যদি কোনো ব্যক্তি অযৌক্তিকভাবে ইমামের উপর অসন্তুষ্ট থাকেন, তাহলে ইমামের ইবাদতে কোনো সমস্যা হবে না।
২. যেই নারীর ওপর স্বামী অসন্তুষ্ট
যদি কোনো স্ত্রী কোনো যৌক্তিক কারণ ছাড়া সারা রাত স্বামীর ওপর রাগ করে থাকেন এবং স্বামী তার ওপর অসন্তুষ্ট থাকেন, তবে ওই স্ত্রীর নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। তবে স্বামী যদি অন্যায়ভাবে অসন্তুষ্ট হন বা স্ত্রীকে সন্তুষ্ট করার কোনো সুযোগ না দেন, তাহলে বিষয়টি ভিন্ন। ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্কের গুরুত্ব অনেক বেশি, তাই ছোটখাটো ভুল-বোঝাবুঝি হলেও রাতের মধ্যে তা মিটিয়ে ফেলার চেষ্টা করার কথা বলা হয়েছে।
৩. মালিকের থেকে পলায়নকারী কৃতদাস
হাদিসে এমন কৃতদাসের কথা বলা হয়েছে, যে তার মালিকের অনুমতি বা কোনো চুক্তি ছাড়া পালিয়ে যায়। এই ধরনের ব্যক্তির নামাজও কবুল হয় না। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে, যে দুই ভাই নিজেদের মধ্যে মারামারি বা বিবাদে লিপ্ত হয়, তাদের নামাজও কবুল হয় না।
আরও পড়ুন- মালাকুল মাউত একাই কি মানূষ পশু-পাখির রুহ কবজ করে
আরও পড়ুন- একই বছরে হবে ৩৬টি রোজা
এই হাদিসের শিক্ষা হলো, ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুসম্পর্ক বজায় রাখা এবং সৎ চরিত্র ও নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়া ইসলামের অন্যতম ভিত্তি।
আশা ইসলাম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
