| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ধেয়ে আসছে জোড়া হারিকেন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৪ ২২:৫০:৩৯
ধেয়ে আসছে জোড়া হারিকেন

নিজস্ব প্রতিবেদক: আমেরিকা মহাদেশের দিকে ধেয়ে আসছে দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার নাম হারিকেন কিকো ও হারিকেন লোরেনা। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে এই দুই হারিকেন কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে।

হারিকেন কিকো ও হারিকেন লোরেনার বর্তমান অবস্থা

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, হারিকেন কিকো একটি ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড় হিসেবে এগিয়ে আসছে। এর কেন্দ্রের বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২১৫ কিলোমিটার। বর্তমানে এটি হাওয়াইয়ের হিলো থেকে প্রায় ২,৫৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, কিকো আরও শক্তিশালী হতে পারে, তবে পরে এর তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিকোর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।

অপরদিকে, হারিকেন লোরেনা একটি ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড় হিসেবে মেক্সিকোর পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার এবং এটি কাবো সান লুকাস থেকে মাত্র ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে এগিয়ে চলছে।

মেক্সিকোতে সতর্কতা জারি

মেক্সিকোর আবহাওয়া বিভাগ হারিকেন লোরেনার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং উত্তর-পশ্চিম মেক্সিকোর বাসিন্দাদের ঝড়টির গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়েছে। এই ঝড়ের কারণে আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) আশঙ্কাও রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...