| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল দ্বিগুণ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৬ ১১:২২:০৩
সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। ২০১৯ সালের পর এবারই প্রথম প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ করা হলো।

প্রশিক্ষকদের নতুন ভাতা

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষকদের ভাতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন থেকে:

* তৃতীয় গ্রেড (যুগ্মসচিব ও তদূর্ধ্ব): প্রতি ঘণ্টা সেশনের জন্য ২,৫০০ টাকার পরিবর্তে ৩,৬০০ টাকা পাবেন।

* চতুর্থ ও পঞ্চম গ্রেড (উপসচিব ও নিম্ন): প্রতি ঘণ্টার জন্য ২,০০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা পাবেন।

প্রশিক্ষণার্থীদের নতুন ভাতা

প্রশিক্ষণার্থীদের ভাতাও দ্বিগুণ করা হয়েছে। নতুন হার অনুযায়ী:

* গ্রেড ৯ ও তদূর্ধ্ব: প্রতিদিনের প্রশিক্ষণ ভাতা ৬০০ টাকা থেকে বেড়ে ১,২০০ টাকা হয়েছে।

* গ্রেড ১০ ও নিম্ন: প্রতিদিনের ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা হয়েছে।

কোর্স পরিচালক, সমন্বয়ক ও সাপোর্ট স্টাফদের সম্মানীও বাড়ানো হয়েছে।

শর্তাবলী: এই বর্ধিত ভাতা শুধুমাত্র নিজ নিজ দপ্তরের অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য হবে। মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণে এটি কার্যকর হবে না। এছাড়াও, প্রকল্পের অধীনে পরিচালিত প্রশিক্ষণের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...