| ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

২৫টি বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৭ ১৫:৪৩:১৭
২৫টি বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫: বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি নতুন উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আজ সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

সচিব জানান, বোয়িং একটি বেসরকারি মার্কিন কোম্পানি এবং তাদের নিজস্ব নীতি অনুযায়ী উড়োজাহাজ সরবরাহ করে। তিনি উদাহরণ হিসেবে বলেন, "আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম দিয়েছে ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ১০০টি।"

তবে, বোয়িং তাদের সক্ষমতা অনুযায়ী উড়োজাহাজগুলো সরবরাহ করবে, যার ফলে এগুলো পেতে বেশ সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ এমন সময়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর এই উদ্যোগ নিয়েছে, যখন দেশটি মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে শুল্ক কমানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা ভিয়েতনাম (২০ শতাংশ) ও ইন্দোনেশিয়ার (১৯ শতাংশ) চেয়ে বেশি।

এই ২৫টি উড়োজাহাজ আমদানির মোট মূল্য এখনও প্রকাশ করা হয়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...