| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর: স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২১ ১১:৩৮:০১
প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর: স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য এলো এক দারুণ সুখবর। এখন থেকে শিক্ষকরা স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। গতকাল, রোববার (২০ জুলাই) থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, শিক্ষকরা অনলাইনে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের তালিকায় রাখতে পারবেন। একবার পছন্দ অনুযায়ী বদলির আদেশ চূড়ান্ত হলে, পরবর্তীতে তা বাতিলের কোনো সুযোগ থাকবে না।

বদলি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে প্রধান শিক্ষক, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভাগীয় উপপরিচালক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অংশ নেবেন। অনলাইন আবেদন যাচাই ও অনুমোদনসহ পুরো কার্যক্রম আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এবারের বদলি কার্যক্রমে আন্তঃউপজেলা (একই জেলার মধ্যে), আন্তঃজেলা (একই বিভাগের মধ্যে) এবং আন্তঃবিভাগে বদলির সুযোগ থাকছে। তবে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিদ্যালয়গুলো এই প্রক্রিয়ার বাইরে থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষকদের বদলির আবেদন যাচাই করতে হবে ২০২৩ সালের ১০ অক্টোবর প্রণীত ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা’ অনুযায়ী। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই প্রক্রিয়ায় কোনো অনিয়ম করলে ভবিষ্যতে তাদের পুনর্বিবেচনার সুযোগ নষ্ট হবে বলেও সতর্ক করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...