| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা, আবার বাড়ল দর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৩ ১২:১৯:১২
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা, আবার বাড়ল দর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। মঙ্গলবার, ১ জুলাই রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার, ৩ জুলাই থেকে এই বাড়ানো দরেই সোনা বিক্রি হচ্ছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকায়।

এছাড়া,২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকায়,১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকায়এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকায়।

বাজুস জানিয়েছে, সোনার নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ২৮ জুন সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরিতে সোনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা।২১ ক্যারেট ছিল ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা,১৮ ক্যারেট ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকাএবং সনাতন পদ্ধতির সোনা ছিল ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা।

চলতি বছর ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৪১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে, আর কমেছে ১৪ বার।২০২৪ সালে মোট ৬২ বার সোনার দাম পরিবর্তন হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়।

উল্লেখযোগ্যভাবে, সোনার দাম বাড়লেও রুপার দাম এখনো অপরিবর্তিত রয়েছে। দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...