| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৪ ১৪:০৭:২৫
স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদন: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামীর ঘুমন্ত অবস্থায় তার সংবেদনশীল অঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রী কল্পনা বেগমের (২৫) বিরুদ্ধে। সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. উজ্জ্বল (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে দ্বিতীয় স্ত্রী কল্পনার সঙ্গে তার বাবর আলী নামের শ্বশুরের বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ঘুমন্ত উজ্জ্বলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান কল্পনা। গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত উজ্জ্বল পড়ে থাকলে, তার মোবাইল থেকে অজ্ঞাত এক ব্যক্তি তৃতীয় স্ত্রী ফারজানাকে ফোন দিয়ে ঘটনা জানান।

খবর পেয়ে ফারজানা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি স্পর্শকাতর ও মর্মান্তিক বিষয়। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত কল্পনা বেগম ও তার বাবা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এই ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...