| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

তামিমের অবসর নাটকের পর্দা ফাঁস!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৬ ১৯:২১:৪৪
তামিমের অবসর নাটকের পর্দা ফাঁস!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর ও আলোচিত অধ্যায়গুলোর একটি—তামিম ইকবালের হঠাৎ আন্তর্জাতিক অবসর। ২০২৩ সালের সেই ঘোষণা যেন ক্রিকেটভক্তদের জন্য ছিল এক আকস্মিক ধাক্কা। তখন অনেকেই ভেবেছিলেন, আবেগের বশেই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন তামিম। কিন্তু এক বছর পর, সমকালের সঙ্গে এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি জানালেন, এই সিদ্ধান্ত ছিল না আবেগের বশবর্তী, বরং দীর্ঘ দিনের মানসিক চাপ, দল থেকে পরিকল্পিতভাবে দূরে সরিয়ে রাখা এবং কিছু ‘বিশেষ ব্যক্তির’ অপ্রত্যাশিত আচরণই তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

তামিম বলেন,“২০২৩ সালে যখন অবসরের ঘোষণা দিই, অনেকেই ভেবেছে সেটা আবেগের বহিঃপ্রকাশ। কিন্তু সত্যি বলতে, আমি অনেক দিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। ভেতরে ভেতরে চলছিল কঠিন সংগ্রাম।”

তামিমের ভাষায়, তার বিরুদ্ধে অনেক আগে থেকেই গড়ে উঠেছিল এক প্রকার নিরব দূরত্ব—যার পেছনে জড়িত ছিলেন দলের মধ্য থেকেই ২-৩ জন। তিনি বলেন,“আমি সব সময় সবাইকে নিয়ে হাসি-আড্ডা পছন্দ করতাম। গল্প করতাম। হঠাৎ একটা সময় দেখলাম, আমাকে সবাই এড়িয়ে চলছে। একা করে দেওয়া হলো। এটা সহ্য করতে পারিনি। সেই একাকীত্বই ধ্বংস করেছে আমাকে।”

যদিও তামিম স্পষ্ট করে কারও নাম উল্লেখ করেননি, তবুও ক্রিকেট মহলে এখন জল্পনা—কে বা কারা ছিলেন সেই 'বিশেষ ২-৩ জন'? তারা কি বোর্ডের কেউ, না দলেরই কোনো সিনিয়র ক্রিকেটার?

তামিম জানান, অবসর ঘোষণার আগে তিনি পরিবার ও কাছের কিছু মানুষের সঙ্গে আলোচনা করেছিলেন।“হ্যাঁ, যেদিন ঘোষণা দিই, সেদিন আবেগ ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত অনেক আগে থেকেই আমার ভেতরে গড়ে উঠেছিল। সেই পেছনের গল্প কেউ জানে না।”

তামিমের এমন বক্তব্য সামনে আসার পর প্রশ্ন উঠছে—তাহলে কি সত্যিই বাংলাদেশ দলের ভেতরে ছিল একটি ‘অদৃশ্য বিভাজন’?তামিম কি ভবিষ্যতে সব কিছু খোলাসা করবেন?এবং সবচেয়ে বড় প্রশ্ন—এই ঘটনায় আসলেই জড়িত কারা?

ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষা করছে সেই অজানা অধ্যায় উন্মোচনের, যেখানে হয়তো প্রকাশ পাবে বাংলাদেশ ক্রিকেটের অন্দরের কিছু অন্ধকার ও গোপন গল্প।

আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...