| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

টাকায় মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি, সত্য নাকি গুজব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৮ ১০:০৬:১৩
টাকায় মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি, সত্য নাকি গুজব

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ২০ টাকার নোটের ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। দাবি করা হচ্ছে, যেখানে আগে ছিল ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ছবি, সেখানে এখন দেখা যাচ্ছে দিনাজপুরের কান্তজী মন্দির। অনেকেই একে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন এবং সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।

কিন্তু এই দাবি কতটা সত্য? অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র।

একটি ভাইরাল ছবিতে দেখা যায়, ২০ টাকার নোটের এক পাশে রয়েছে কান্তজী মন্দিরের ছবি। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, এবং অনেকেই একে ইসলামের অবমাননা বলে মন্তব্য করেন। কেউ কেউ দাবি করেন, এটি সরকারের নীতিগত পরিবর্তনের প্রতিফলন। এমনকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়ার মতো বক্তব্যও আসে বিভিন্ন মহল থেকে।

তবে সত্যতা যাচাই করতে গিয়ে এটিএন নিউজের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া এসব নোটের ছবি সম্পূর্ণ ভুয়া এবং ফটোশপের মাধ্যমে তৈরি। বাংলাদেশ ব্যাংকও নিশ্চিত করেছে, এই ধরনের কোনও নোট বাজারে ছাড়েনি।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, নতুন কিছু নোটের ডিজাইন প্রকাশ করা হয়েছে যেখানে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে।

উদাহরণস্বরূপ, ১০০ টাকার নোটে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, রয়েল বেঙ্গল টাইগার এবং সুন্দরবনের দৃশ্য। ২০০ টাকার নোটে রয়েছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতীকী চিত্রের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বার্তা।

৫০০ টাকার নোটে দেখা যায় কেন্দ্রীয় শহীদ মিনার ও সুপ্রিম কোর্ট ভবনের ছবি। আর ১০০০ টাকার নোটে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবনের প্রতিকৃতি।

গুজবে আরও দাবি করা হয়, কিছু নোটে তারেক রহমান, ড. ইউনুস কিংবা অন্য রাজনৈতিক নেতাদের ছবিও রয়েছে। এটিও সম্পূর্ণ ভুয়া বলে জানানো হয়েছে।

নতুন ডিজাইনের কোনও নোটেই কোনও ব্যক্তির ছবি রাখা হয়নি। এগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি, পরিচয় ও গৌরবময় ইতিহাস।

সুতরাং স্পষ্টভাবে বলা যায়, ২০ টাকার নোটে মসজিদের জায়গায় মন্দিরের ছবি বসানোর যে দাবি ছড়ানো হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...