| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদুজ্জামান খান কামালের মৃত্যু নিয়ে গুজব: জানা গেল প্রকৃত সত্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৬ ২২:০২:১৯
আসাদুজ্জামান খান কামালের মৃত্যু নিয়ে গুজব: জানা গেল প্রকৃত সত্য

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের বেঙ্গালুরুর দেবী শেঠির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পোস্টটিতে আরও বলা হয়, তিনি হার্টের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২১ মে তার মৃত্যু হয়।

তবে বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, এই তথ্যের কোনো ভিত্তি নেই। রিউমর স্ক্যানার টিমের যাচাই-বাছাইয়ে দেখা গেছে, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর বিষয়ে কোনো প্রকার নির্ভরযোগ্য সূত্র, যেমন সংবাদমাধ্যম বা হাসপাতাল কর্তৃপক্ষ, কিছু জানায়নি।

এছাড়া, যদি সত্যি তিনি মারা যেতেন, তবে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা বা ঘোষণা আসত। কিন্তু দলটির অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ কিংবা অন্যান্য কোনো সামাজিক মাধ্যমে এমন কোনো বার্তা প্রকাশিত হয়নি।

এমনকি ২৪ মে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, দলীয় যেকোনো ঘোষণা কেবল অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমেই প্রচারিত হবে এবং এই মাধ্যমগুলোতেই প্রকাশিত তথ্যকে অফিসিয়াল হিসেবে গণ্য করতে হবে।

সুতরাং, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যু নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলেও যোগ করা ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...