| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন মহার্ঘ ভাতা কার্যকর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২২ ১২:২৯:৩৭
১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন মহার্ঘ ভাতা কার্যকর

নিজস্ব প্রতিবেদক; সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। আগামী ১ জুলাই ২০২৫ থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর করতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেড পর্যন্ত পাবেন ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা।

অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই সিদ্ধান্ত আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেই বাস্তবায়ন হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, মূল্যস্ফীতি ও ব্যয়বৃদ্ধির কারণে চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নতুন ভাতা চালুর ফলে ২০২৩-২৪ অর্থবছরে দেওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল করা হবে। অর্থাৎ, কর্মীরা পাবেন বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও নতুন হারে মহার্ঘ ভাতা, তবে আর আলাদা কোনো প্রণোদনা থাকছে না।

সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা। ফলে বেতন-ভাতা খাতে চলতি অর্থবছরে বরাদ্দ ৮২ হাজার ৯৯০ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৯৬ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।

প্রসঙ্গত, বর্তমান সরকারের শুরুর দিকে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে সরকারি চাকরিজীবীদের সহায়তায় গঠিত একটি কমিটি জানুয়ারি থেকেই মহার্ঘ ভাতা কার্যকর করার সুপারিশ করেছিল। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা তখন স্থগিত ছিল।

এই সিদ্ধান্তে বর্তমান চাকরিজীবীরা কিছুটা স্বস্তি পেলেও, পূর্ববর্তী সরকারের আমলে যারা অবসরে গেছেন বা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তারা এখনো বৈষম্যের অভিযোগ করছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...