| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইমরান খানের পাল্টা চাল! প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন শেহবাজ শরিফ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ১৬:১২:১৯
ইমরান খানের পাল্টা চাল! প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন শেহবাজ শরিফ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে আবারও রাজনৈতিক নাটকের আভাস। যেভাবে ২০২২ সালে অনাস্থা ভোটে ইমরান খানকে সরিয়েছিলেন শেহবাজ শরীফ, এবার তেমনই চক্রান্তের মুখোমুখি হচ্ছেন তিনি নিজেই। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে ইমরান খানের দল পিটিআই।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, কারাবন্দি অবস্থাতেই ইমরান খান দল পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন। সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে সরকারবিরোধী ঐক্য এবং অনাস্থা নিয়ে আলোচনা করেছেন তিনি। এমনকি স্পিকারের পদত্যাগের দাবিও এখন আলোচনায়।

বিশ্লেষকরা বলছেন, এটি শুধু প্রতিশোধমূলক নয়, বরং সরকারকে চাপের মুখে ফেলতে একটি কৌশল। পরিস্থিতি যদি আরও ঘনীভূত হয়, তাহলে শেহবাজ শরীফের সরকারও টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

তবে ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পিটিআই এখনই প্রকাশ্যে অনাস্থা আনার সিদ্ধান্ত নিচ্ছে না। তারা জনগণের মধ্যে ‘ভুল বার্তা’ যেতে দিতে চাইছে না।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেহবাজ শরীফ যেভাবে ইমরান খানকে সরিয়েছিলেন, এখন সময়ের পালায় সেই কৌশলই তাঁর নিজের বিরুদ্ধে ব্যবহার হতে চলেছে। পাকিস্তানের রাজনীতিতে যেন আবার সেই চিরচেনা গল্প—চরিত্র বদলায়, চক্রান্তের ধরণ বদলায় না।

হাসান/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...