| ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

শাহজালাল থেকে উড্ডয়নেই বিমানে আগুন, পাইলটের সিদ্ধান্তে প্রাণে বাঁচলেন ২৯০ যাত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ১০:৫৮:৩৯
শাহজালাল থেকে উড্ডয়নেই বিমানে আগুন, পাইলটের সিদ্ধান্তে প্রাণে বাঁচলেন ২৯০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই আগুন ধরে যায় তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে। তবে পাইলটের দ্রুত ও সাহসী সিদ্ধান্তে রক্ষা পান বিমানে থাকা ২৯০ যাত্রী।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে। তার্কিশ এয়ারলাইনসের TK-713 ফ্লাইটটি ২৯০ যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। এরপরই বিমানটিকে নিরাপদে ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নেন তিনি।

প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে অবশেষে সকাল ৮টা ১৫ মিনিটে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। সব যাত্রী নিরাপদে অবতরণ করেন এবং কাউকে আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, পাখির সঙ্গে সংঘর্ষ (বার্ড হিট) থেকে এই স্পার্কের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

এর মাত্র চারদিন আগেই, ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে সেটিও দক্ষ পাইলটের কারণে নিরাপদে অবতরণ করে। সেখানে ৭১ জন যাত্রী ছিলেন, যাদের কেউ আহত হননি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান লিজেন্ডস লিগে আজ মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান: যেভাবে দেখবেন

এশিয়ান লিজেন্ডস লিগে আজ মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান: যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: সাবেক আন্তর্জাতিক ও অবসরপ্রাপ্ত ক্রিকেট তারকাদের নিয়ে আয়োজিত 'এশিয়ান লিজেন্ডস লিগ ২০২৬'-এর আসরে ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পারেদেস, যেভাবে শাস্তি এড়াতে পারেন

৯ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পারেদেস, যেভাবে শাস্তি এড়াতে পারেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে সংঘর্ষে জড়িয়ে বড় শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টিনার মিডফিল্ডার ...

ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ নিয়ে প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া

ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ নিয়ে প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে ব্রাজিলের বহুল আলোচিত প্রীতি ম্যাচকে ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে, তখনই ...