| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মাঝপথেই ব্যর্থ ভারতের মহাকাশ মিশন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৮ ১১:২০:০৯
মাঝপথেই ব্যর্থ ভারতের মহাকাশ মিশন

নিজস্ব প্রতিবেদক: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) নতুন মহাকাশ মিশন বড় ধাক্কা খেল। রোববার সকালে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস-০৯ স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি-সি৬১ রকেটটি।

প্রাথমিকভাবে সফল উৎক্ষেপণের পর তৃতীয় ধাপে রকেটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি। ইসরোর কর্মকর্তারা বাধ্য হয়ে মিশনটি বাতিল ঘোষণা করেন।

কী হয়েছিল? ইসরোর বিবৃতিতে জানানো হয়, "এই মিশনটি আমাদের ১০১তম অভিযান ছিল। দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। তবে তৃতীয় ধাপে ২০৩ সেকেন্ডের মাথায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।"

ইওএস-০৯ উপগ্রহটির ওজন ছিল ১,৬৯৬ কেজি। ৫২৪ কিলোমিটারের সান-সিংক্রোনাস পোলার অরবিটে (SSO) এটি স্থাপনের পরিকল্পনা ছিল। কিন্তু ত্রুটির কারণে রকেটটি মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়। ইসরো নিশ্চিত করেছে, রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়লেও তা থেকে বিপদের আশঙ্কা নেই।

ইসরোর জন্য বড় ধাক্কা: ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে ৬৩টি উৎক্ষেপণ করেছে ইসরো। এর মধ্যে তিনটি অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এই ত্রুটির কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ইসরো।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...