| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

৯০ হাজার প্রাণ, ১৫০ বিলিয়ন ডলার ক্ষতি: পাকিস্তানের দাবি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৭ ১১:৪১:৩১
৯০ হাজার প্রাণ, ১৫০ বিলিয়ন ডলার ক্ষতি: পাকিস্তানের দাবি

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান সবচেয়ে বেশি মূল্য দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানান, এই লড়াইয়ে পাকিস্তান হারিয়েছে প্রায় ৯০ হাজার প্রাণ এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে ১৫০ বিলিয়ন ডলারের বেশি।

শুক্রবার (১৬ মে) ‘ইয়ুম-এ-তাশাক্কুর’ উপলক্ষে এক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, “পাকিস্তানের এই লড়াই কেবল নিজেদের জন্য নয়, বরং বিশ্বশান্তির জন্য ছিল।”

শাহবাজ বলেন, “আমাদের সাহসী সেনাবাহিনী সন্ত্রাসীদের রুখে না দাঁড়ালে, তারা আজ গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ত।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “পাকিস্তান যে আত্মত্যাগ করেছে, তার আন্তর্জাতিক স্বীকৃতি ও মূল্যায়ন হওয়া উচিত।”

অনুষ্ঠানে সেনা ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...