| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অস্ত্রের যুদ্ধে না পেরে মোদির নতুন কৌশল: পানি অস্ত্র করে পাকিস্তানের বিরুদ্ধে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১২ ১৮:০৪:২৯
অস্ত্রের যুদ্ধে না পেরে মোদির নতুন কৌশল: পানি অস্ত্র করে পাকিস্তানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর শনিবার বিকেলে অস্ত্রবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে রয়ে গেছে গভীর সংকট। যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরলেও, ভারত এখনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের অবস্থান থেকে সরেনি।

চেনাব নদীর পানি ছেড়ে পাকিস্তানকে চাপের মুখে ফেলেছে ভারত। গত সোমবার আকস্মিকভাবে ভারত চেনাব নদীর পানি নিষ্কাশন বন্ধ করে দেয়। এরপর ৮ই মে, জম্মু ও কাশ্মীরে বৃষ্টির কারণে বাধের গেট খুলে দিলে পানি প্রবাহ বেড়ে যায়। এতে পাকিস্তানের নিচু অঞ্চলে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের পানি নির্ভরশীলতা অনেকাংশে সিন্ধু নদীর উপর। চেনাব নদী ভারতের জম্মু ও কাশ্মীর হয়ে পাকিস্তানের পাঞ্জাব দিয়ে প্রবাহিত হয়ে সিন্ধু নদীতে মিশে যায়। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, ভারতকে কোনো বড় ধরনের পানি প্রবাহ পরিবর্তনের আগে পাকিস্তানকে অবহিত করতে হয়। তবে, চুক্তি স্থগিত থাকায় ভারত এ বিষয়ে পাকিস্তানকে কিছুই জানায়নি।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার বলেছিলেন, "রক্ত আর পানি একসাথে প্রবাহিত হতে পারে না।" তিনি যে পাকিস্তানের প্রতি কঠোর মনোভাব অবলম্বন করেছেন, তা স্পষ্ট। ভারত বরাবরই অভিযোগ করেছে যে, পাকিস্তান ঝিলাম ও চেনাব নদীর পানি উজানে সরিয়ে নিতে চেষ্টা করছে।

বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি আনলেও সিন্ধু পানি চুক্তির মতো জটিল ইস্যুগুলো সমাধান না হলে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হতে পারে। তাই আসন্ন দ্বিপাক্ষিক আলোচনায় শুধু অস্ত্রবিরতি নয়, পানি বণ্টন সংকটেও স্থায়ী সমাধান খোঁজা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

—রাব্বি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...