যুদ্ধবিরতি হলেও পাকিস্তানের জন্য 'সিন্ধু পানি' খুলছে না ভারত
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির ঘোষণা এলেও পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি পুনরায় চালুর কোনো পরিকল্পনা নেই ভারতের। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স, ভারত সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে।
সূত্র জানায়, পেহেলগাম হামলার পর থেকে যেভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সংকটময় হয়ে উঠেছে, তাতে চুক্তি চালুর সম্ভাবনা খুবই কম। ভারতের অবস্থান এখনো আগের মতোই কঠোর।
উল্লেখ্য, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান ‘সিন্ধু পানি চুক্তি’ করে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তানকে সিন্ধু, চেনাব, ঝেলম নদীর পানি ব্যবহারের অধিকার দেওয়া হয়।
কিন্তু চলতি বছরের ২২ এপ্রিল, কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে ঐতিহাসিক চুক্তিটি স্থগিত করে।
এরইমধ্যে পাকিস্তানের চেনাব নদীতে পানির প্রবাহ কমে গেছে আশঙ্কাজনকভাবে। ডন পত্রিকা জানিয়েছে, ৪ মে চেনাবে পানির প্রবাহ ছিল ৩৫,০০০ কিউসেক, কিন্তু পরদিন তা নেমে দাঁড়ায় মাত্র ৩,১০০ কিউসেকে।
পাঞ্জাব সেচ বিভাগের এক সিনিয়র কর্মকর্তা বলেন, “এটা সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন। ভারত চুক্তির বাইরে গিয়ে এমন কাজ করতে পারে না।”
চুক্তি পুনরায় কার্যকর না হলে পাকিস্তানের কোটিরও বেশি মানুষ পানির সংকটে পড়তে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- আলোচনায় Yamaha XSR 155, কী আছে নতুন এই বাইকে
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
- বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
