| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

মসজিদ ধ্বংসকারীদের জন্য কোরআনের কঠোর হুঁশিয়ারি

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৮ ১১:০৫:৫১
মসজিদ ধ্বংসকারীদের জন্য কোরআনের কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ইসলামে মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং এটি শান্তি, পবিত্রতা এবং আল্লাহর সান্নিধ্যের প্রতীক। এই ঘর আল্লাহর নামে তৈরি, যেখানে মুসলিমরা আত্মশুদ্ধি ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। তাই মসজিদে হামলা শুধু একটি স্থাপনায় আঘাত নয়, বরং তা সরাসরি আল্লাহর ঘরের পবিত্রতা লঙ্ঘনের শামিল।

কোরআনে বলা হয়েছে, মসজিদ আল্লাহর জন্য নির্ধারিত স্থান। হাদিসেও রয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করে দেন। মসজিদ নির্মাতা ও রক্ষণাবেক্ষণকারীদের আল্লাহ পছন্দ করেন এবং তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত ১১৪-এ আল্লাহ তাআলা স্পষ্টভাবে সতর্ক করেছেন— যারা মসজিদে বাধা সৃষ্টি করে এবং তা ধ্বংস করতে চায়, তারা চরম জালিম। দুনিয়ায় তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে ভয়াবহ শাস্তি।

মসজিদে হামলা, ধ্বংস কিংবা হট্টগোল সৃষ্টি করা ইসলামিক দৃষ্টিতে হারাম এবং চরম গুনাহ। ইসলামিক বিশেষজ্ঞরা বলেন, মসজিদ ধ্বংস মানে হলো ধর্ম, ইতিহাস ও জাতিগত পরিচয় মুছে ফেলার চেষ্টা। যারা এই পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করে, তাদের বিরুদ্ধে আল্লাহর গজব ও শাস্তি অপরিহার্য।

ইসলামের আলোকে, মসজিদে আঘাত হানার যে কোনো চেষ্টাই ভয়াবহ পরিণতির দিকে ধাবিত করে। তাই মুসলিম সমাজের দায়িত্ব হলো এই পবিত্র স্থানের মর্যাদা রক্ষা করা এবং আক্রমণকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকা।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...