| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিতে নন-ক্যাডারদের জন্য অভিন্ন নীতিমালার উদ্যোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৬ ১৪:১৩:৪৭
সরকারি চাকরিতে নন-ক্যাডারদের জন্য অভিন্ন নীতিমালার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক' সরকারি সচিবালয় ও মাঠ প্রশাসনের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জন্য অভিন্ন নিয়োগ ও বদলি বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ লক্ষ্যে ৩০ এপ্রিল একটি আট সদস্যের কমিটি গঠন করেছে, যাদের ৩০ কার্যদিবসের মধ্যে সুপারিশমালা জমা দিতে বলা হয়েছে ।

নতুন বিধিমালা অনুযায়ী, মাঠ প্রশাসনের নন-ক্যাডার কর্মকর্তাদের সচিবালয়ে এবং সচিবালয়ের কর্মকর্তাদের জেলা-উপজেলা প্রশাসনে বদলি করা যাবে। এই উদ্যোগের ফলে এক কর্মস্থলে দীর্ঘদিন থাকার প্রবণতা হ্রাস পাবে এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে ।

বর্তমানে সচিবালয়ের কর্মচারীরা উপসচিব (পঞ্চম গ্রেড) পর্যন্ত পদোন্নতি পেতে পারেন, তবে ইউএনও, ডিসি এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারীদের পদোন্নতির সীমা সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা (দশম গ্রেড) পদে নির্ধারিত। নতুন বিধিমালা কার্যকর হলে পদোন্নতির নিয়ম অভিন্ন হবে, যা সংশ্লিষ্ট সব অফিসে সমতা প্রতিষ্ঠায় সহায়ক হবে ।

সচিবালয়ে বর্তমানে প্রায় ১৩ হাজার নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের মধ্যে অনেকেই সহকারী সচিব, জ্যেষ্ঠ সহকারী সচিব ও উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। তবে অভিযোগ রয়েছে, প্রাপ্যতা অনুযায়ী তাদের পদ দেওয়া হয় না, যা নিয়ে আন্দোলনও হয়েছে ।

এই অভিন্ন নিয়োগ ও বদলি বিধিমালা প্রণয়ন সরকারের প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে কিছু কর্মকর্তা-কর্মচারী সংগঠন এ উদ্যোগের বিরোধিতা করছে, তাদের মতে এটি মাঠ প্রশাসনে বদলির মাধ্যমে আন্দোলন দমন করার কৌশল হতে পারে ।

রুমা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...