| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৩ ১৮:১১:২০
বাংলাদেশের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের যত্রতত্র পড়ে থাকা বর্জ্য বা ময়লাকে এবার কাজে লাগাতে চায় চীন। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে অব্যবস্থাপনায় পড়ে থাকা এই বর্জ্য প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে দেশটি। এতে একদিকে যেমন বিদ্যুৎ ঘাটতি কমবে, অন্যদিকে মুক্তি মিলবে দুর্গন্ধ আর পরিবেশদূষণ থেকেও।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন। এই প্রকল্প বাস্তবায়নে তারা বিভিন্ন ধাপে কাজ করতে চায় এবং প্রতিটি সিটি কর্পোরেশনে কার্যকর মডেল চালুর উদ্যোগ নিতে প্রস্তুত।

এই সাক্ষাতে আরও উঠে এসেছে বাংলাদেশে একটি শক্তিশালী স্পোর্টস ইকোসিস্টেম গড়ার সম্ভাবনার কথাও। চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে তিনি চীনে আমন্ত্রণ জানাতে চান ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। পাশাপাশি, কোচ ও খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করারও আগ্রহ প্রকাশ করেন তিনি।

এছাড়াও, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারার মতো কৃষিপণ্য বিপুল পরিমাণে আমদানি করতে চায় চীন। সরকারের সঙ্গে আলোচনা করেই তারা এই বাণিজ্যিক উদ্যোগকে বাস্তব রূপ দিতে চায়।

বাংলাদেশ সরকারও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এই প্রস্তাবনার বিষয়ে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, চীনের সহযোগিতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প বাস্তবায়ন হলে তা দেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

আল-আমিন/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনাল: টিভি ও অনলাইনে যেভাবে সরাসরি দেখবেন

ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনাল: টিভি ও অনলাইনে যেভাবে সরাসরি দেখবেন

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তেজনা এখন কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ...

রাত ২ টায় ফ্রান্স বনাম মরক্কো: পরিসংখ্যান ও ফর্ম কার পক্ষে

রাত ২ টায় ফ্রান্স বনাম মরক্কো: পরিসংখ্যান ও ফর্ম কার পক্ষে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স ও ...