| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনার মধ্যেই কাশ্মীর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিনেল ইমরান খান

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ৩০ ২১:০০:৩৬
উত্তেজনার মধ্যেই কাশ্মীর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিনেল ইমরান খান

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা চরমে পৌঁছেছে। এই সংকটময় পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সেনাবাহিনীকে পাকিস্তানে প্রত্যাঘাতের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই পটভূমিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় ইমরান খান বলেন, “নরেন্দ্র মোদির আগ্রাসী নীতি গোটা পাকিস্তানকে একতাবদ্ধ করে তুলেছে। রাজনৈতিক মতানৈক্য থাকলেও এখন জাতীয় ঐক্যের সময়। আমাদের একসাথে দাঁড়াতে হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে।”

৩০ এপ্রিল ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’ নামের এক পাকিস্তানি সংবাদমাধ্যমে ইমরানের এই বক্তব্য প্রকাশ পায়। পিটিআই-এর ফেসবুক পেজেও তার বক্তব্য হুবহু প্রকাশ করা হয়।

তিনি আরও বলেন, “আমরা বর্তমান অগণতান্ত্রিক সরকারকে বৈধ বলে স্বীকার করি না, কিন্তু মোদির এই মনোভাব শুধু ভারত-পাকিস্তান সম্পর্ক নয়, গোটা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ইমরানের কৌশলগত পদক্ষেপ—যার মাধ্যমে তিনি রাজনৈতিক পুনরুত্থান ঘটাতে চাইছেন এবং জাতীয়তাবাদের বার্তা দিয়ে জনগণের সমর্থন অর্জন করতে চাইছেন।

কাশ্মীর প্রসঙ্গে ইমরান খান বলেন, “সাম্প্রতিক সময়ে ভারতীয় দমন-পীড়ন বেড়েছে, ফলে কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাও আরও প্রবল হয়েছে।”

এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে সংঘাতের মুখোমুখি হয়েছে। দিল্লির পক্ষ থেকে ইসলামাবাদকে সন্ত্রাসে মদদদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে, আর পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে।

শেখ ফরিদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...