বাংলাদেশের সকল নাগরিকদের জন্য বড় সুখবর
বাংলাদেশের সব নাগরিকের জন্য বড় এক সুখবর নিয়ে আসছে প্রধান উপদেষ্টা কার্যালয়। এক প্ল্যাটফর্মে সকল সরকারি সেবা পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে নতুন সেবা আউটলেট — ‘নাগরিক সেবা বাংলাদেশ’, সংক্ষেপে ‘নাগরিক সেবা’।
এই উদ্যোগের মাধ্যমে ব্যক্তি উদ্যোক্তারা ১ মে থেকে আবেদন করে নাগরিক সেবা কেন্দ্র পরিচালনার সুযোগ পাবেন। পাশাপাশি, দেশের সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারও এই কার্যক্রমের আওতায় আনা হবে।
আগ্রহী উদ্যোক্তাদের অনুরোধ করা হচ্ছে www.nagoriksheba.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে। প্রতিটি মন্ত্রণালয়কে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সেবা এই কেন্দ্রগুলোর মাধ্যমে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন জনগণ ঘরে বসেই সেবাগুলো পেতে পারে।
প্রাথমিকভাবে প্রায় ১০০টি সেবা নিয়ে শুরু হবে এই কার্যক্রম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে ন্যাশনাল ইন্টার-অপারেবিলিটি ফ্রেমওয়ার্ক, ডেটা গভর্নেন্স, এবং ডিজিটাল ট্রান্সফর্মেশন আরও গতিশীল হবে।
তিনি আরও জানান, খুব দ্রুতই সেবার সংখ্যা বাড়বে এবং দেশজুড়ে — শহর, গ্রাম, এমনকি ওয়ার্ড পর্যায়েও ‘নাগরিক সেবা’ কেন্দ্র বিস্তৃত হবে।
সবচেয়ে বড় সুবিধা হলো, ‘নাগরিক সেবা’ কেন্দ্র থেকে আবেদন করার পর নাগরিকদের আর কোনো অফিসে যেতে হবে না। প্রয়োজনীয় আবেদনপত্র সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে ট্র্যাকিং নাম্বারসহ। এর পেছনে কাজ করবে একটি শক্তিশালী ও নিরাপদ ন্যাশনাল সার্ভিস বাস, যা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে তথ্য আদান-প্রদান সহজ ও নিরাপদ করবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে পেনশনারদের কতটা সুবিধা বাড়বে
