২০২৫ সালে সৌদি আরবে ভিসা ও ইকামা ফি বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরে সৌদি আরবের প্রবাসীদের জন্য আসছে বড় আর্থিক পরিবর্তন। ২০২৫ সালের জানুয়ারি থেকে দেশটির সরকার ভিসা, আকামা ও বিভিন্ন সরকারি সেবার ফি বাড়িয়েছে। পাশাপাশি যোগ হয়েছে বেশ কিছু নতুন নিয়ম, যা সরাসরি প্রবাসীদের জীবনযাত্রাকে প্রভাবিত করবে।
যে ফি গুলো বাড়ছে:
- প্রবেশ ও বহির্গমন ভিসা: ১০৩.৫০ রিয়াল
- পাসপোর্ট তথ্য হালনাগাদ: ৬৯ রিয়াল
- ইকামা নবায়ন: ৫১.৭৫ রিয়াল
- চূড়ান্ত বহির্গমন ফি: ৭০ রিয়াল
- কর্মচারী রিপোর্ট ফি: ২৮.৭৫ রিয়াল
এই নতুন চার্জ গুলো ২০২৫ সালের শুরু থেকে কার্যকর হবে। ফলে যারা আকামা নবায়ন করবেন বা নতুনভাবে সৌদি আরবে আসবেন, তাদের খরচ বাড়বে।
কঠোর হচ্ছে নিয়মনীতি:
নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নিখোঁজ হলে, যিনি তাকে সৌদি আরবে এনেছেন—ব্যক্তি বা প্রতিষ্ঠান—তাকে ৭ দিনের মধ্যে রিপোর্ট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট না করলে সেটি আর গ্রহণযোগ্য হবে না এবং প্রতিবেদন একবারই জমা দেওয়া যাবে।
প্রবাসীদের জন্য করণীয়:
- সময়মতো আকামা ও ভিসা নবায়ন করুন - বাড়তি ফি ও নিয়ম সম্পর্কে আগে থেকে জেনে নিন
- ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই পদক্ষেপ নিন
- প্রশাসনিক জটিলতা এড়াতে নিয়ম মেনে চলুন
এই পরিবর্তনগুলো সৌদি আরবের লাখো প্রবাসীর উপর প্রভাব ফেলবে। তাই সতর্কতা ও সময়মতো পদক্ষেপ গ্রহণই হতে পারে ভবিষ্যতের ঝামেলা এড়ানোর উপায়।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
