| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিন্ধুর পানি ছেড়ে দিয়েছে ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৭ ০৮:৪৫:৪৪
সিন্ধুর পানি ছেড়ে দিয়েছে ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

নিজস্ব প্রতিবেদক: ভারত হঠাৎ করেই সিন্ধু নদের অন্যতম প্রধান উপনদী ঝিলামের পানি ছেড়ে দেওয়ায় মাঝারি মাত্রার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। দেশটির প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

২৬ এপ্রিল, শনিবার প্রকাশিত আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মুজাফফরাবাদে বিভাগীয় প্রশাসনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে—ঝিলাম নদীর স্বাভাবিক প্রবাহের চেয়ে অনেক বেশি পানি ছেড়েছে ভারত, যা হঠাৎ করে বন্যার পরিস্থিতি সৃষ্টি করেছে।

স্থানীয় প্রশাসনের মুখপাত্র জানান, ভারত পানি ছাড়ার বিষয়ে পাকিস্তানকে কোনো রকম আগাম বার্তা দেয়নি। ফলে নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নদীতীরবর্তী এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

ঝিলাম নদী সিন্ধু নদের একটি গুরুত্বপূর্ণ উপনদী, যা ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ থেকে উৎপন্ন হয়ে পাকিস্তানে প্রবেশ করে। পেহেলগামে সাম্প্রতিক এক সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষাপটে নয়াদিল্লি ১৯৬০ সালের 'সিন্ধু পানি চুক্তি' সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়।

ভারতের জলসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করতে একটি রোডম্যাপ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা আলোচনা হয়েছে। এর আওতায় নদীর দিক পরিবর্তনের জন্য ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে।

পাকিস্তান কড়া ভাষায় জানিয়েছে, সিন্ধুর পানি প্রবাহ আটকে দেওয়ার চেষ্টা করা হলে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেন, "সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।"

বর্তমানে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার মতো পরিপূর্ণ অবকাঠামো না থাকলেও ভারত দ্রুতই কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...