| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ভাতা নিয়ে বিশাল বড় সুখবর মাদরাসা শিক্ষকদের জন্য

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২১ ২১:৫৬:২৮
ভাতা নিয়ে বিশাল বড় সুখবর মাদরাসা শিক্ষকদের জন্য

সরকারি চাকরিজীবীরা বাংলা নববর্ষের আগেই বৈশাখী ভাতা হাতে পেয়েছেন, যখন সারা দেশে ১৪ এপ্রিল উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। তবে মাদরাসা শিক্ষকদের জন্য এ উৎসবের আনন্দ এসেছে একটু দেরিতে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে উৎসবের ছয় দিন পর, ২০ এপ্রিল (রোববার)। আর ২১ এপ্রিল (সোমবার) থেকে তাঁরা ব্যাংক থেকে সেই ভাতা উত্তোলন করতে পারছেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) কে এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের বৈশাখী ভাতা বাবদ চারটি চেক আগ্রণী, রূপালী, জনতা এবং সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখায় হস্তান্তর করা হয়েছে ২০ এপ্রিল তারিখে। শিক্ষক-কর্মচারীরা ২১ এপ্রিল থেকেই তাদের প্রাপ্য ভাতা উত্তোলন করতে পারবেন।

জানা গেছে, ২০১৬ সাল থেকে সরকারি চাকরিজীবীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাচ্ছেন। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও তাদের কর্মীদের এই ভাতা প্রদান করে থাকে।

এই ঘোষণায় মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে, যদিও দেরিতে হলেও ভাতা পাওয়ার বিষয়টি তারা ইতিবাচকভাবেই দেখছেন।

ট্যাগ: শিক্ষক

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...