| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সৌরজগতের বাইরের গ্রহে মিললো প্রাণের অস্তিত্ব

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৯ ১৪:৪০:০৪
সৌরজগতের বাইরের গ্রহে মিললো প্রাণের অস্তিত্ব

নিজস্ব প্রতিবেদক: সৌরজগতের বাইরের এক গ্রহে প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় ১২৪ আলোকবর্ষ দূরে, ‘K2-18b’ নামে এক দৈত্যাকার এক্সোপ্লানেটের বায়ুমণ্ডলে এমন দুটি গ্যাসের উপস্থিতি ধরা পড়েছে, যেগুলো পৃথিবীতে কেবলমাত্র জীবপ্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়া এই গ্যাস দুটি হলো—ডাইমিথাইল সালফাইড (DMS) এবং ডাইমিথাইল ডিজালফাইড (DMDS)। পৃথিবীতে সাধারণত সামুদ্রিক শৈবাল ও ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো অণুজীব এ গ্যাস তৈরি করে। এর মানে হতে পারে, ওই গ্রহেও অণুজীবের অস্তিত্ব থাকতে পারে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গ্রহটির পৃষ্ঠে তরল পানির সমুদ্র থাকার সম্ভাবনাও রয়েছে। আর বিজ্ঞানসম্মতভাবে, যেখানে পানি, সেখানে প্রাণ থাকার সম্ভাবনাও প্রবল।

তবে বিজ্ঞানীরা এখনই বলছেন না যে জীবন্ত প্রাণী পাওয়া গেছে। বরং এটিকে “জীবপ্রক্রিয়ার সম্ভাব্য ইঙ্গিত” হিসেবে দেখা হচ্ছে। এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকু মধুসূদন। তিনি বলেন, “এটি সৌরজগতের বাইরে প্রাণের সম্ভাব্য অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ, তবে আমরা এখনো নিশ্চিত নই—এই সংকেত আসলেই জীবনের, নাকি অন্য কোনো প্রাকৃতিক প্রক্রিয়ার।”

K2-18b গ্রহটি একটি লাল বামন তারার চারপাশে ঘুরছে এবং এটি তার কক্ষপথের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করছে, যেখানে তাপমাত্রা তরল পানি থাকার জন্য উপযুক্ত হতে পারে। হাবল টেলিস্কোপের আগের গবেষণাতেও এর বায়ুমণ্ডলে পানির বাষ্পের প্রমাণ মিলেছিল।

এই আবিষ্কারকে সৌরজগতের বাইরের প্রাণ অনুসন্ধানে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মাসুদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...