| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৫ ২২:৪৪:৫০
ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ

বাংলাদেশ সরকার ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু নির্দিষ্ট পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস উইং গত ১৩ এপ্রিল এক সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়। ১৫ এপ্রিল এনবিআর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৮(১) অনুসারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য এখন থেকে আমদানি নিষিদ্ধ।

তবে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ভারতীয় পণ্যের ওপর। ভারত থেকে যেসব পণ্য আমদানি নিষিদ্ধ হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে:

ডুপ্লেক্স বোর্ড

নিউজপ্রিন্ট

ক্রাফট পেপার

সিগারেট পেপার

মাছ

সুতা

আলু

গুঁড়া দুধ

তামাক

রেডিও ও টিভি যন্ত্রাংশ

সাইকেল ও মোটর পার্টস

ফরমিকা শিট

সিরামিক ও স্যানিটারি পণ্য

স্টেইনলেস স্টিলের জিনিসপত্র

মার্বেল স্ল্যাব ও টাইলস

মিশ্র কাপড় (মিক্সড ফেব্রিক্স)

তবে একটি শর্তসাপেক্ষ ছাড় রাখা হয়েছে—যেসব বিড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভ্যাট (মূসক) নিবন্ধিত, তারা কাঁচামাল হিসেবে তামাক ডাঁটা আমদানি করতে পারবে।

একই সঙ্গে পূর্বে জারি করা একটি এসআরও-র (নং ২৯৭-আইন/২০২৪/৮৯/কাস্টমস) কয়েকটি ধারার সংশোধনী এনে পণ্যের তালিকা হালনাগাদ করা হয়েছে। তবে ‘সব রপ্তানিযোগ্য পণ্য’-এর ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়া এবং অবৈধ পুনরায় রপ্তানি বা রি-রাউটিং বন্ধ করাই এ নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য। বিশেষ করে বস্ত্র, কাগজ এবং সিরামিক শিল্পকে টিকিয়ে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...