| ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

সারাদেশে কালবৈশাখী-বজ্রপাত; ১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১০ ১৯:৪১:১৭
সারাদেশে কালবৈশাখী-বজ্রপাত; ১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। আগামী ১৩ দিন দেশের অধিকাংশ অঞ্চল থাকবে একটি মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায়। এতে আগামী কিছুদিন ধরে ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানায়, এ বছর এটি দ্বিতীয় ট্রপিক্যাল রেইনব্যান্ড বা ক্রান্তীয় বৃষ্টিবলয়। এটি ১০ এপ্রিল থেকে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বেশি সক্রিয় থাকবে। এরপর ১৪ এপ্রিল থেকে দেশের আরও অনেক অঞ্চলে এর প্রভাব দেখা যাবে। সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি প্রভাবিত হবে, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামে থাকবে মাঝারি প্রভাব, আর খুলনা ও বরিশালের কিছু অংশে এর প্রভাব তুলনামূলক কম থাকবে।

আবহাওয়া সংস্থাটি আরও জানায়, এই বৃষ্টিবলয় ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ২২ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রেইনব্যান্ডটি উত্তরবঙ্গ, রংপুর ও কক্সবাজার দিয়ে দেশে প্রবেশ করে ২২ এপ্রিল সিলেট দিয়ে দেশ ছেড়ে যেতে পারে।

এই সময়ে দেশের আকাশ থাকবে আংশিক মেঘলা, আর যেসব এলাকায় বৃষ্টিবলয় বেশি সক্রিয় থাকবে, সেখানে মেঘলা আবহাওয়াই থাকবে প্রধানত। বেশিরভাগ বৃষ্টিপাতই হবে স্বল্প সময়ের মধ্যে এবং হঠাৎ করেই। যেমন—আচমকা উত্তর-পশ্চিম দিক থেকে কালো মেঘ, এরপর প্রচণ্ড দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি, তারপর আবার পরিষ্কার আকাশ।

এই সময় বরিশাল, খুলনা ও রাজশাহীর কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহও অনুভূত হতে পারে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও বায়ুচাপের তারতম্যের কারণে কিছুটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ:

- ঢাকা: ৫০–৭০ মিমি

- খুলনা: ২০–৩০ মিমি

- বরিশাল: ২০–৩৫ মিমি

- সিলেট: ৯০–১৩০ মিমি

- ময়মনসিংহ: ৫০–৭০ মিমি

- রাজশাহী: ৩০–৪৫ মিমি

- রংপুর: ৬০–৯০ মিমি - চট্টগ্রাম: ১৫–৫০ মিমি

এ ১৩ দিনের বৃষ্টিবলয় দেশের অনেক অঞ্চলের কৃষিকাজে সহায়ক হতে পারে, বিশেষ করে যেসব এলাকায় সেচের প্রয়োজন ছিল।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ ...