| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ : তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৯ ১৭:৩৪:২৯
ব্রেকিং নিউজ : তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বর্তমানে কোথায় রয়েছেন—এ নিয়ে জনমনে চরম কৌতূহলের সৃষ্টি হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি দেশে আছেন, নাকি বিদেশে আত্মগোপন করেছেন—তা নিয়ে নানা গুঞ্জন চলছে।

সরকার পতনের শঙ্কায় ইতোমধ্যেই অনেক মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতারা আত্মগোপনে চলে গেছেন। কেউ কেউ গ্রেপ্তার হলেও, বেশিরভাগই ধরা-ছোঁয়ার বাইরে। এরই মধ্যে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন শেখ ফজলে নূর তাপস।

সম্প্রতি কানাডাভিত্তিক নাগরিক টেলিভিশনের বার্তা প্রধান নাজমুস সাকিব একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে ডিবি পুলিশের হারুন অর রশিদের একটি কথোপকথনের অডিও ফাঁস হয়। সেখানে ডিবি হারুন দাবি করেন, শেখ তাপস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

তাপসের বিরুদ্ধে বেশ কিছু বিতর্কিত অভিযোগও রয়েছে। পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর পর, শহীদ মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ সম্প্রতি দাবি করেছেন, সে সময়কার রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব নিরূপণ জরুরি। এছাড়াও, ২০২৩ সালে শেখ তাপস ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন, যা সে সময় তুমুল আলোচনার জন্ম দেয়।

তাপসের মেয়াদকালেও গাছ কাটা, বেওয়ারিশ কুকুর অপসারণ পরিকল্পনা ও নগর পরিচালনার নানা সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। ২০২১ সালে সাবেক মেয়র সাঈদ খোকন অভিযোগ করেন, তাপস দক্ষিণ সিটির বিপুল অর্থ মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন, যেটি তার নিজের ব্যাংক।

২০২৩ সালে প্রধান বিচারপতি সম্পর্কে দেওয়া এক মন্তব্য নিয়েও তাপস সমালোচনার মুখে পড়েন।

এই সব ঘটনার প্রেক্ষিতে তাপসের বর্তমান অবস্থান এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

আরিফ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...