| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় দেখেনিন বাংলাদেশের অবস্থান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৮ ১৯:৫৬:৪৮
বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় দেখেনিন বাংলাদেশের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ সম্প্রতি শক্তিশালী দেশের এই তালিকা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত হয়েছে।

তালিকায় দেখা গেছে, বাংলাদেশ এমনকি আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলেছে এবং বর্তমানে ৪৭তম অবস্থানে রয়েছে।

এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, এর পরেই স্থান পেয়েছে চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। ইউএস নিউজ জানিয়েছে, তালিকা তৈরি করতে বিভিন্ন দেশের বৈশ্বিক নীতিনির্ধারণী প্রভাব, নিয়মিত আন্তর্জাতিক সংবাদে আসা, এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে এবং তার অবস্থান ১২তম। তবে পাকিস্তান, ভুটান এবং মালদ্বীপের মতো দেশগুলোর নাম এই তালিকায় নেই।

ইউএস নিউজ জানায়, বিশ্বের কিছু দেশ নিয়মিত আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে, বৈশ্বিক নীতিনির্ধারকদের আলোচনায় স্থান পায় এবং আন্তর্জাতিক অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব দেশগুলোর পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং কূটনৈতিক সম্পর্কের ওপর গোটা বিশ্বের নজর থাকে। তাদের প্রতিশ্রুতি কখনো আস্থা, আবার কখনো ভয় সৃষ্টি করে। এসব দেশই বিশ্ব মঞ্চে তাদের শক্তি ও প্রভাব বজায় রেখেছে।

পাওয়ার সাবর‌্যাংকিং অনুযায়ী, একটি দেশের 'ক্ষমতা' নির্ধারণে ৬টি বৈশিষ্ট্য সমানভাবে বিবেচনা করা হয়: বিশ্ব নেতৃত্বে ভূমিকা, অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি খাত, রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক জোট ও মিত্রতা, এবং শক্তিশালী সামরিক বাহিনী। এই সূচকের তথ্য অনুযায়ী, যেসব দেশ এই বৈশিষ্ট্যগুলোতে এগিয়ে রয়েছে, তারাই বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর হিসেবে বিবেচিত হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...