| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন অর্থ উপদেষ্টা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৫ ১০:৫৪:৪৪
ঈদের আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সকল সরকারি কর্মচারীদের জন্য আশার খবর! মহার্ঘ ভাতা নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই, কারণ এটি ভ্যাট বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেন, ‘মহার্ঘ ভাতা প্রদান করা হলে, তা সম্পূর্ণ আলাদা হিসাবেই গণ্য হবে।’

সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিষয়টি পরিষ্কার করেন।

ড. সালেহউদ্দিন আরও জানান, মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বৃদ্ধি করা হয়নি, বরং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এটি করা হয়েছে। তার ভাষায়, ‘বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম কর প্রদানকারী দেশগুলোর একটি। এমনকি এলডিসিভুক্ত দেশগুলোর চেয়েও আমাদের কর হার কম। ভুটান, নেপাল, আইভরি কোস্ট, বুরকিনা ফাসোর তুলনায়ও আমাদের কর কম। এত কম কর দিয়ে সবকিছু পাওয়া সম্ভব নয়, এটি বাস্তবসম্মত প্রত্যাশা নয়।’

সরকারের ব্যয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ব্যয়ের ক্ষেত্রে আরও সাশ্রয়ী হবো। বর্তমানে অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় রয়েছে। পাঁচ বছরের প্রকল্প ১০ বছর ধরে চলছে, যেখানে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ২৫ হাজার কোটি টাকা, তা বেড়ে ৫২ হাজার কোটিতে পৌঁছেছে। এই অর্থের সংস্থান কোথা থেকে আসবে? এগুলো আমাদের শোধ দিতেই হবে।’

এ বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৈঠক শেষে তিনি জানান, ‘বাজারে চাল ও গমের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকার খাদ্য মজুদের ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে ব্যবসায়ীরা সুযোগ নিতে না পারে।’

তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার ১০ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...