| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নির্বাচন কীভাবে আদায় করতে হয় বিএনপি ভালো জানে

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৪ ১১:৩৩:৪৮
নির্বাচন কীভাবে আদায় করতে হয় বিএনপি ভালো জানে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন না দিলে কীভাবে তা আদায় করতে হয়, বিএনপি ভালোভাবেই জানে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন।

সালাউদ্দিন টুকু বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যদি নির্বাচন না দেন, তবে নির্বাচন কীভাবে আদায় করতে হয়, তা বিএনপি জানে। তাই দ্রুত নির্বাচন দিন, নির্বাচনের ব্যাপারে কোনো টালবাহানা করবেন না। বলে দিলাম।”

তিনি আরো বলেন, "বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, তা আমরা সহ্য করেছি, তবে কখনোই আন্দোলন থেকে পিছিয়ে আসিনি।"

বিএনপির প্রচার সম্পাদক আরও জানান, "আগস্ট মাসে আন্দোলনের রূপরেখা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তার নির্দেশনায় এই আন্দোলন সফল হয়েছে। তাই আমি এই সরকারকে বলছি, অতিদ্রুত নির্বাচন দিন। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক, তাই নির্বাচনের বিকল্প নেই।"

এ সময় ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।

সাদিয়া/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...