| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বৈধভাবে ইতালি যেতে ইচ্ছুক ভাইদের জন্য বড় সুখবর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২২ ১২:১৫:৫১
বৈধভাবে ইতালি যেতে ইচ্ছুক ভাইদের জন্য বড় সুখবর

বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং বিদ্যমান জটিলতা সমাধানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। বুধবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে পররাষ্ট্র সচিব আটকে থাকা অভিবাসী কর্মীদের ভিসা ইস্যুটি গুরুত্বসহকারে উপস্থাপন করেন। তিনি জানান, ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব হলে নুলা ওস্তাস (কাজের ভিসা) বাতিল হওয়ার আশঙ্কা থাকে, যা আবেদনকারীদের আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতির মুখে ফেলতে পারে।

উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর পর্যন্ত ইস্যু করা বাংলাদেশি নাগরিকদের নুলা ওস্তাস ইতালির নতুন আইনের আওতায় বর্তমানে স্থগিত রয়েছে। রাষ্ট্রদূত আলেসান্দ্রো জানিয়েছেন, নতুন আইন কার্যকর হওয়ার আগেই যারা ভিসার জন্য আবেদন করেছেন, তাদের ভ্রমণ নথি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নুলা ওস্তার পুনঃপরীক্ষার দায়িত্ব ইতালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের ওপর ন্যস্ত, যা দূতাবাসের এখতিয়ারভুক্ত নয়। ফলে মুলতুবি থাকা ভিসাগুলোর যাচাই প্রক্রিয়ায় দূতাবাস সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না।

বাংলাদেশে গৃহীত কাজের ভিসা আবেদন এবং ইতালির ফ্লো ডিক্রি বাস্তবায়নের বাধ্যতামূলক নিয়ন্ত্রণের কারণে কখনও কখনও ৯০ দিনের বেশি সময় লেগে যায়। তবে রাষ্ট্রদূত আলেসান্দ্রো আশ্বস্ত করেছেন যে, তিনি ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নুলা ওস্তাস পুনঃপরীক্ষার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাবেন।

এতে আশা করা যাচ্ছে, বাংলাদেশি কর্মীদের জন্য ইতালির ভিসা সংক্রান্ত জটিলতা শীঘ্রই কমবে এবং তারা দ্রুত ইতালিতে যাওয়ার সুযোগ পাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...