| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারতে মারা গেছেন ওবায়দুল কাদের; সত্য মিথ্যা যা জানা গেল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২১ ১১:৩৮:৪৮
ভারতে মারা গেছেন ওবায়দুল কাদের; সত্য মিথ্যা যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন।

টিকটকে প্রচারিত 'ওবায়দুল কাদের মারা গেছে' শিরোনামের ভিডিওটিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি মৃত্যুবরণ করেছেন। ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয়েছে।

তবে বিষয়টি একেবারেই মিথ্যা বলে জানিয়েছে বাংলাদেশে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার।

এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়, ২০২১ সালে ওবায়দুল কাদেরের অসুস্থতা নিয়ে পুরোনো একটি ভিডিওকে সম্প্রতি 'মারা গেছে' দাবি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওবায়দুল কাদেরের মৃত্যু সম্পর্কে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

এই দাবির পেছনে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল 'সময় টিভি'-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও রয়েছে, যা ওই সময় ওবায়দুল কাদেরের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির ঘটনা তুলে ধরা হয়েছিল। ভিডিওটির সঙ্গে আলোচিত দাবির মিল পাওয়া গেছে, তবে এটি কোনো নতুন ঘটনা নয়।

এছাড়া, ভিডিওটিতে মূল প্রতিবেদনের অংশের সঙ্গে 'মারা গেছেন, মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর'—এমন অংশ সম্পাদনা করে বসানো হয়েছে। তবে মূল প্রতিবেদনে কোথাও ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো উল্লেখ নেই।

এর আগেও ইন্টারনেটে ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, যার সত্যতা যাচাই করে রিউমর স্ক্যানার প্রতিবেদন প্রকাশ করেছিল। তাই, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...