| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৮ ২০:৫৪:২৯
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক; ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশ করার সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার, তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (এনএসএস)।

মঙ্গলবার মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) এক বিবৃতিতে জানায়, ক্রিকেট দলের সদস্য হিসেবে পরিচয় দিয়ে ১৫ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। তারা টুর্নামেন্টের আমন্ত্রণপত্র দেখিয়ে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন।

একেপিএস আরও জানিয়েছে, তারা ক্রিকেটের জার্সি পরিহিত ছিল এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র দেখিয়ে কর্মকর্তাদের বিশ্বাস করতে চেয়েছিলেন। তবে, তদন্তে উঠে আসে যে ওই আমন্ত্রণপত্রটি ভুয়া ছিল এবং ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল না।

এছাড়া, তারা একজন স্পন্সরকে জামিনদার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। তবে, সংশ্লিষ্ট ব্যক্তি স্বীকার করেন যে, তার কাছে কোনো ক্রিকেট টুর্নামেন্টের তথ্য ছিল না এবং তিনি কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

একেপিএস তাদের সকলের বিরুদ্ধে "নট টু ল্যান্ড" (এনটিএল) ব্যবস্থা গ্রহণ করেছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...