| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৮ ১১:১৭:১৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিল

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার সদস্য পদ বাতিলসহ তাদের সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় চার সদস্যের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের সদস্য পদ বাতিল করা হয় এবং সংগঠনের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন—কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মুখলেছুর রহমান, জেলা শাখার সদস্য সুমন আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম মুবাশ্বির মাহমুদ এবং যুগ্ম সদস্যসচিব তালহা জুবায়ের নাবিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...