| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অস্তিত্বহীন স্কুলের নামে কোটি টাকা আত্মসাৎ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৭ ১১:২৯:১০
অস্তিত্বহীন স্কুলের নামে কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক: কেরাণীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া নামে একটি অস্তিত্বহীন স্কুলের নামে বরাদ্দ নিয়ে সোয়া কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই স্কুলের নামে বরাদ্দ দেওয়া হলেও দুদকের অভিযান চালানোর পর সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।

রোববার (১৬ মার্চ) দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি টিম অভিযান পরিচালনা করেছে বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম।

দুদক জানায়, অস্তিত্বহীন একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ বরাদ্দ দিয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুদকের টিম কেরাণীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া এলাকার স্কুল পরিদর্শন করে। সেখানে গিয়ে তারা দেখতে পান, "কৈবর্তপাড়া" নামে কোনো স্কুল এবং কোনো নির্মাণ কাজের কোনো চিহ্নও নেই।

এছাড়া, ঢাকা জেলা পরিষদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে ওই স্কুলটির জন্য মোট ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রাথমিক পর্যালোচনায় অভিযানে অংশ নেওয়া টিমের কাছে এটি স্পষ্ট হয়েছে যে, বরাদ্দকৃত অর্থের কোনো সঠিক ব্যবহার হয়নি এবং বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থের অপচয় বা আত্মসাৎ হয়েছে। এই অভিযোগের বিস্তারিত যাচাইয়ের জন্য দুদক টিম জেলা পরিষদ থেকে বরাদ্দ সংক্রান্ত নথিপত্র চেয়েছে। নথিপত্র পাওয়া সাপেক্ষে পর্যালোচনা করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

এদিকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের "অ্যাসেট" প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের অপর একটি টিম অভিযান পরিচালনা করেছে। টিমটি সরেজমিনে গিয়ে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...