| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে মাত্র ৮ মিনিট

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৬ ১৬:২৩:১৬
২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে মাত্র ৮ মিনিট

কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, চলতি বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথম দিন হবে ৩০ মার্চ। ওই দিন সৌদি আরব ও কুয়েতের আকাশে চাঁদ মাত্র ৮ মিনিট দৃশ্যমান থাকবে, যা খালি চোখে দেখা কঠিন হলেও একেবারে অসম্ভব নয়।

সংস্থাটির মতে, জ্যোতির্বিজ্ঞানীদের নিখুঁত গবেষণা ও হিসাব-নিকাশের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। তারা জানিয়েছে, ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উদিত হবে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে সেখানে ওই দিন ঈদ উদযাপন সম্ভব হবে না।

এবার রমজান শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছে। তবে তারা হয়তো ৩০টি রোজা পূর্ণ করবে। বিজ্ঞান কেন্দ্রটি আরও জানায়, কিছু আরব ও ইসলামিক দেশের প্রধান শহরগুলোর আকাশে চাঁদ ৪ থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির মাধ্যমে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ ভিন্ন তথ্য জানিয়েছে। তাদের মতে, ৩০ মার্চ আমিরাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩১ মার্চ ঈদ উদযাপিত হয়, তাহলে সেখানকার মানুষ ৩০টি রোজা সম্পন্ন করবেন। মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গিয়েছিল এবং ১ মার্চ থেকে রোজা শুরু হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে, এবার বাংলাদেশে ঈদ হতে পারে ১ এপ্রিল। তবে সৌদি আরব ও আমিরাতে যদি ২৯ মার্চ চাঁদ দেখা যায়, তাহলে ৩০ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...