| ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

হাসিনা পরিবারে অবরুদ্ধ হওয়া ৬৩৫ কোটি টাকা, কার অ্যাকাউন্টে কত টাকা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১২ ০০:২৭:১০
হাসিনা পরিবারে অবরুদ্ধ হওয়া ৬৩৫ কোটি টাকা, কার অ্যাকাউন্টে কত টাকা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। এসব হিসাবের মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে।

এছাড়া আওয়ামী লীগ, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রয়েছে।

শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ববির বাবা শফিক আহমেদ সিদ্দিক, শেখ হাসিনার ভাই তারেক আহমেদ সিদ্দিক, তারেক সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক। এদের সকলের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মঙ্গলবার এসব ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।

এই ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টের মোট ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আবেদনে উল্লেখ করেন, অভিযুক্তরা তাদের অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন। তাই এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে মনে করছে দুদক।

কার অ্যাকাউন্টে কত টাকা অবরুদ্ধ

• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ৩২টি অ্যাকাউন্টে ৪৭৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ২৬৪ টাকা।

• সিআরআইয়ের নামে ১৬টি হিসাবে ৫৫ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ১৩৬ টাকা।• আওয়ামী লীগের নামে আটটি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ১৩১ টাকা।

• সূচনা ফাউন্ডেশনের নামে নয়টি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ১১৫ টাকা।

• বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১৯ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৩৪৪ টাকা।

• সায়মা ওয়াজেদের নামে পাঁচটি হিসাবে ২ কোটি ৭৬ লাখ ৫ হাজার ৮৫৪ টাকা।

• শেখ হাসিনা ও রেহানার চারটি যৌথ হিসাবে ২ কোটি ৭২ লাখ ১৪ হাজার ৮৬২ টাকা।

• শেখ হাসিনার নামে ১২টি ব্যাংক হিসাবে ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা।

• রাদওয়ান মুজিবের নামে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯১৪ টাকা।

• সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ১৭ লাখ ১৫ হাজার ২৭১ টাকা।

• শেখ রেহানার নামে দুটি ব্যাংক হিসাবে ৮১ লাখ ৫ হাজার ৮৩৪ টাকা।

• আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের নামে পাঁচ অ্যাকাউন্টে ৫৬ লাখ ৭ হাজার ৭৪৩ কোটি টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...