| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জমা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৫ ২২:৪৯:০৮
হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জমা

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলন দমন করার সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। বুধবার (৫ মার্চ) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের ৫৮তম অধিবেশনে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

প্রতিবেদন উপস্থাপনকালে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশ গত বছর সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যেখানে হাসিনা সরকার বিক্ষোভকারীদের ‘নৃশংসভাবে দমন’ করেছে। তিনি উল্লেখ করেন, এই দমন-পীড়নের ফলে দেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশ বর্তমানে নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন সে ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করবে বলে তিনি আশাবাদী।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি, জাতিসংঘের তদন্ত কমিশন জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে মিলে সহিংস কৌশল প্রয়োগ করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। সংস্থাটি জানায়, এসব ঘটনার জন্য আরও গভীর ফৌজদারি তদন্তের প্রয়োজন।

১১৪ পৃষ্ঠার প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, আন্দোলন দমনের নামে শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং হাজারো বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বলপ্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য নিপীড়নের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক নেতৃত্ব ও উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে ও তত্ত্বাবধানে মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে জাতিসংঘের তদন্ত কমিশন ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তদন্তে একটি স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পরিচালনা করে। এতে তারা হাসিনা সরকারকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ী বলে প্রমাণ পেয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...