| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

৭৫ টাকা বেতন থেকে ৯৯ টি বাড়ির মালিক

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৪ ২৩:৪০:১৯
৭৫ টাকা বেতন থেকে ৯৯ টি বাড়ির মালিক

নিজস্ব প্রতিবেদক: একজন মানুষের এক বা দুটি বাড়ি থাকা স্বাভাবিক। কেউ কেউ হয়তো তিন-চারটি বাড়ির মালিকও হন। তবে যখন নাম মিকা সিং, তখন চমক তো থাকবেই! জনপ্রিয় এই গায়ক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মালিকানাধীন বাড়ির সংখ্যা ৯৯টি!

মিকার ভাষায়, "আশা করি সংখ্যাটা একদিন ১০০ ছাড়িয়ে যাবে। যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আমার বেতন ছিল মাত্র ৭৫ টাকা! তখন এত কিছু ভাবিনি, কারণ ওই টাকাটাই তখন আমার কাছে অমূল্য ছিল।"

তিনি আরও জানান, কঠিন সময় পার করে ২০১২ সালে প্রথম একটি ফ্ল্যাট কেনেন। সেই ফ্ল্যাট এতটাই প্রিয় হয়ে ওঠে যে, পরে তিনি একই বিল্ডিংয়ে আরও ছয়টি ফ্ল্যাট কেনেন।

রিয়্যাল এস্টেটে বিনিয়োগের ব্যাপারে মিকা বলেন, "অনেকে সোনা, ব্র্যান্ডেড চশমা বা জুতায় টাকা খরচ করেন, কিন্তু আমি বাড়িতে বিনিয়োগ করি। আমার ১০০ একর জমিও আছে, যেখান থেকে প্রায় দেড়শোটি পরিবার জীবিকা নির্বাহ করে।"

শুধু তাই নয়, মিকার ৯৯তম বাড়িটির অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তার প্রতিষ্ঠানই মিকার বেশিরভাগ বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছে।

অপ্রতিরোধ্য সাফল্যের এই গল্পই যেন প্রমাণ করে, কঠোর পরিশ্রম আর সঠিক বিনিয়োগ একজন মানুষকে কতদূর নিয়ে যেতে পারে!

সাদিয়া/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...