| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চটপটি দোকানের দেখিয়ে ২৩৪ কোটি টাকার ঋণ নিয়ে চলছে বিলাসী জীবন যাপন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১১:৩২:০৬
চটপটি দোকানের দেখিয়ে ২৩৪ কোটি টাকার ঋণ নিয়ে চলছে বিলাসী জীবন যাপন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রামের একটি চটপটি দোকানের নামে ২৩৪ কোটি টাকা ঋণ দিয়েছে। এই ঋণ নিয়ে ব্যবসায়ী নাজমী নওরোজ বর্তমানে বিলাসী জীবন যাপন করছেন।

তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক আফরোজা হক খান আদালতে আবেদনটি করেন। দুদকের প্রতিবেদনে বলা হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম গ্রুপের কর্ণধার) ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে চটপটি দোকানের নামে ২৩৪ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

তদন্তে উঠে আসে, অভিযুক্ত নাজমী নওরোজ এই বিপুল পরিমাণ ঋণ পেয়েছেন এবং অভিযোগের পরপরই তিনি বিদেশ পালানোর চেষ্টা করেছেন। দুদকের আশঙ্কা, যদি তিনি বিদেশে পালিয়ে যান, তবে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। এজন্যই তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নাজমী নওরোজ চট্টগ্রামের তিনটি ব্যাংক শাখা থেকে মোট ১৫১ কোটি টাকা ঋণ নেন, যা সুদ-আসলে বেড়ে ২৩৪ কোটি টাকায় পৌঁছেছে।

ঋণের বিস্তারিত:

নওরোজ এন্টারপ্রাইজ ও দুটি রেস্তোরাঁর নামে: আসকার দীঘিরপাড় শাখা থেকে ৭০ কোটি টাকা ঋণ (সুদ-আসলে ১১৭ কোটি টাকা)।

প্রবর্তক মোড় শাখা থেকে: ৫৪ কোটি টাকা ঋণ (সুদ-আসলে ৯০ কোটি টাকা)।

চকবাজার শাখা থেকে: ২৭ কোটি টাকা ঋণ।

ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও উপহার প্রদানের মাধ্যমে নাজমী নওরোজ এই বিশাল পরিমাণ ঋণ আদায় করেন বলে অভিযোগ উঠেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...