তারেক রহমানের নাম উচ্চারণের আগে অবশ্যই অজু করবেন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সম্প্রতি কিছু লোক এমন মন্তব্য করছে, যা গ্রহণযোগ্য নয়। তারা প্রশ্ন তুলছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হলেই কি সে নেতা হবে?
তিনি বলেন, "আমি তাদের বলতে চাই—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নন, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে এবং শহীদ জিয়ার উত্তরসূরি। তার নাম উচ্চারণের আগে অবশ্যই অজু করবেন।"
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, "নবীন কিছু নেতার অযাচিত মন্তব্যে বিভক্তি সৃষ্টি করা ঠিক নয়। তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি অবশ্যই দেশে ফিরবেন।"
তিনি আরও উল্লেখ করেন, "তারেক রহমানই জুলাই আন্দোলনের মূল দাবিদার। আন্দোলনের সময় কীভাবে তিনি আমাদের সহায়তা করেছেন, তা আমরা জানি। আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ গত ১৫ বছরে আওয়ামী লীগের দমন-পীড়নে বিএনপি এখন উপমহাদেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমাদের দল এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী।"
তিনি বলেন, "তারেক রহমান আড়াই বছর আগে ৩১ দফা পরিকল্পনা দিয়েছেন। যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনারা পরামর্শ দিতে পারেন।"
সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে বিভেদ সৃষ্টি করা যাবে না। এতে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের ঐক্যই ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ব্যর্থ করবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা পাবে, সেটাও বিবেচনার বিষয়। বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকলে বিএনপি আরও শক্তিশালী হবে। আমরা যদি আগামী নির্বাচনে ২৮০টি আসনও পাই, তবু এককভাবে সরকার গঠন করব না। যারা আমাদের আন্দোলন-সংগ্রামে পাশে ছিল, তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব।"
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি উবাতুল বারী আবু। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
