প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশাল বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর নিয়ে এসেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার শিক্ষকরা তাদের নিজ উপজেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন। এই নতুন প্রক্রিয়া ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি একটি নতুন নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে বলা হয়েছে, যেসব শিক্ষক শূন্য পদ না থাকার কারণে আগে নিজ উপজেলায় বদলি হতে পারেননি এবং অন্য উপজেলায় পদায়ন হয়েছেন, তারা এবার অগ্রাধিকার ভিত্তিতে নিজ উপজেলায় বদলি হতে পারবেন। এই বদলি প্রক্রিয়া ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হবে।
শিক্ষকরা ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা আবেদনগুলো যাচাই করবেন এবং ১ মার্চ থেকে সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদনগুলো যাচাই শেষ করবেন।
বদলি আবেদনের শর্ত অনুযায়ী, শিক্ষকরা তিনটি বিদ্যালয়ের নাম পছন্দ হিসেবে জানাতে পারবেন। তবে, যদি তাদের একাধিক পছন্দ না থাকে, তারা এক বা দুটি বিদ্যালয়ও পছন্দ করতে পারবেন।
আলামিন/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
