| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পিলখানার হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধানের বক্তব্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৬:৪৭:২১
পিলখানার হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধানের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: পিলখানার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তৎকালীন বিডিআর সদস্যরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং এ বিষয়ে আর কোনো আলোচনা হওয়া উচিত নয়।

রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, “যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন, তারা নিজেদের ভুলের জন্য শাস্তি পেয়েছেন।” তিনি আরও বলেন, "যদি বাহিনীর মধ্যে হানাহানি চলতে থাকে, তবে এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে।"

সেনাপ্রধান আরও জানান, "এই বর্বরতা কোনো সেনা সদস্যের কাজ ছিল না, এটি পুরোপুরি বিডিআর সদস্যদের কাজ।" তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন, "এখানে কোনো 'ইফ' বা 'বাট' নেই; বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং যারা ১৬-১৭ বছর ধরে জেলে রয়েছেন, তাদের শাস্তি দেওয়া হয়েছে।"

তিনি বলেন, “আমাদের পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে, এই বিচারিক প্রক্রিয়াকে ব্যাহত করা উচিত নয়। যাদের শাস্তি দেওয়া হয়েছে, তারা শাস্তি পাওয়ার যোগ্য।"

পিলখানার ঘটনায় রাজনৈতিক নেতৃবৃন্দ বা বাইরের কোনো শক্তি জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখতে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এই বিষয়ে তদন্ত করবেন এবং জনগণকে জানাবেন।

সেনাপ্রধান শেষের দিকে বলেন, "আমাদের সাহসী সেনা সদস্যরা প্রাণ হারিয়েছেন, এবং যারা বিডিআর সদস্যরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তারা এর দায় বহন করবেন।" তিনি সতর্ক করে বলেন, এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা না করতে, কারণ এতে দেশের জন্য কোনো মঙ্গলজনক ফলাফল আসবে না।

আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...