| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-ভারত ম্যাচে ঘিরে ৩ জন গ্রেফতার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২২ ১০:৫২:১৪
বাংলাদেশ-ভারত ম্যাচে ঘিরে ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই ভারতে ফের সক্রিয় হয়ে উঠেছে ক্রিকেট বেটিং চক্র। সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিংয়ের সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পানাজির কাছাকাছি পিলেরনে গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা স্থানীয় নন; তারা গুজরাট থেকে এসে পানাজিতে কাজ করতেন।

আটক ব্যক্তিরা হলেন— মাকসুদ মোদন (২৮), জিয়া উদ্দিন (২৫) ও রিজভান ভাশ (২০)। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেট রাউটার ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালানো হবে।

অপরদিকে, গত বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। হৃদয় সর্বোচ্চ ১০০ রান করেন, আর জাকের করেন ৫০। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫৩ রানে ৫ উইকেট নেন। জবাবে ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...